বিপদ কাটল কলকাতায়। আগামী কয়েক ঘন্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা গুলিতে। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলিয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায়। তাই শহরে সব কটি উড়ালপুর ফের খুলে দিয়েছে কলকাতা পুলিশ।
হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় ১৫৫ কিমি। আরও ৯ ঘন্টা চলবে এমন পরিস্থিতি। এটি ধীরে ধীরে ওড়িশার বালেশ্বেররের থেকে আরও উত্তর-পশ্চিমে ঝাড়খন্ডের দিকে সরে যাচ্ছে।

More Stories
প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়
আমতলার পার্টি অফিস ভাঙার মামলায় ফের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী