প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। বুধবার তা আবার ২ লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। বুধবার তা ২৫ লক্ষের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের।

More Stories
রিলায়েন্সের FY27 শুরু শক্তিশালী; জিও আইপিও-এর পথে ধাবিত
পুরী রথযাত্রা ২০২৬ উপলক্ষে রিলায়েন্সের ‘WeCare’ উদ্যোগ, তীর্থযাত্রীদের জন্য বিশেষ সেবার আয়োজন
নিতা এম. আম্বানিকে ফরচুন ইন্ডিয়ার ‘মোস্ট পাওয়ারফুল উইমেন’ তালিকায় প্রথম স্থান