ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু | এবার রুশ প্রেসিডেন্ট পুতিন ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে |
দ্রৌপদীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্কের ক্ষেত্রগুলিতে আমরা বহুদিন থেকেই জোর দিচ্ছি | আশা করি ভারত রাশিয়ার রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও যে বিশেষত্ব রয়েছে ভারতের সংবিধানিক প্রধান হিসেবে আপনার ভূমিকা সম্পর্কে এই বিশেষত্বকে আরো জোরদার করবে |
প্রসঙ্গত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন | দেশ স্বাধীন হওয়ার পরে জন্ম নেওয়া প্রথম ব্যক্তি এবার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন | এছাড়াও এখনো পর্যন্ত তিনি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি | আগামী 25 জুলাই শপথ নেবেন দ্রৌপদী মুর্মু |

More Stories
জিও প্ল্যাটফর্মস্ WIPO প্যাটেন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের টপ ২০-তে অভ্যন্তরীণ প্রযুক্তির নতুন উদ্যোতিম
মেটার জন্য প্রথম বিল্ট-টু-সুইট প্রকল্প—রিলায়েন্স জমানগরে নবায়নযোগ্য উত্সে চালিত ডেটা সেন্টার নির্মাণ করবে
কাজ, বিশ্বাস ও মূল্যবোধের ৫২ প্রতিফলন — রাজনীশ জৈনের জীবনোপযোগী রচনা প্রকাশিত