April 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

টাকা না পেয়ে বৃহন্নলার মাথা ফাটাল প্রতিবেশী

টাকা চেয়ে না পেয়ে এক তৃতীয় লিঙ্গের একজনকে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায়। চম্পা সরকার নামে ওই ব্যক্তির মাথায় আঘাত লাগায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েদেন চিকিৎসকরা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।