শুরু হতে চলেছে ডান্স ডান্স জুনিয়র সিজন 3 | তবে আগের বারে থেকে এই সিজনে থাকছে অনেক বেশি চমক | সবথেকে বড় চমক এবারে বিচারকের আসনে একসঙ্গে দেখা যাবে দেব ও রুক্মিণীকে |
এর আগে বিগ স্ক্রিনে তাদের একসঙ্গে অনেকবার দেখা গেছে | তবে এবার ছোট পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও রুক্মিণীকে | এছাড়াও বিচারকের আসনে থাকছেন মেন্টার হিসেবে অভিষেক রায় ও তৃণা সাহা | কবে থেকে শুরু হতে চলেছে এই শো তা এখনো জানা যায়নি |
তবে বৃহস্পতিবার প্রমো শেয়ার করে দেব জানিয়েছেন, ডান্স ডান্স জুনিয়ার সিজন থ্রি এর জন্য সবাই তৈরি থাকুন । চ্যাম্প ছবির হাত ধরে টলিউডের পা রাখেন রুক্মিণী |

More Stories
রাজ্যে পালাবদলের আবহে টলিপাড়াতেও পরিবর্তনের ঝড়
দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা
মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে