ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এখনো পর্যন্ত চলছে করা বিধিনিষেধ | এখনো পর্যন্ত কোভিদ সংক্রমনের রাশ টানতে অনেকটাই সফল হয়েছে ভারত | অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী | গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে 5 হাজারের নিচে | পাশাপাশি দেশজুড়ে চলছে টিকাকরণ | দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালকের তুলনায় কিছুটা কম |
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 170 জন | যা আগের তুলনায় অনেকটাই কম | পাশাপাশি কমেছে পজিটিভিটি রেট | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 108 জনের | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 15 হাজার 520 জন | দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 কোটি 24 লক্ষ 6 হাজার 150 জন |

More Stories
ব্যাংক অফ আমেরিকা জয়েন্ট ভেঞ্চার হিসেবে জিও ক্রেডিটে অংশ নিল: জিএফএসএল‑এ যুক্ত হল তৃতীয় বৈশ্বিক জায়ান্ট
বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার
বানভাসি প্রাণীর জন্য আন্তরিক ধন্যবাদ, বন দপ্তরের পাশে ভান্তারা: অসম মুখ্যমন্ত্রী