February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলার অভিযোগ

মালদাঃ- কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার এলাকায়। বুধবার রাতে অফিসের কাজ থেকে ফেরার পথে ভারসাম্যহীন এক যুবক কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাসের গাড়ির উপরে হামলা চলায় গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। অভিযোগ হামলাকারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে সভাপতি টিঙ্কু রহমান তিনি আরো বলেন বিরোধীদের চক্রান্ত হতে পারে মনে করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর হামলাকারী মানসিক ভারসাম্যহীন যুবককে মোথাবাড়ি থানায় নিয়ে যায় স্থানীয়রা।
থানায় পৌঁছান সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। তিনি যখন জানতে পারেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন তখন তার চিকিৎসা করানোর দায়িত্ব নেন তিনি। হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি তিনি।
তিনি বলেন কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানসিক ভারসাম্যহীন যুবককে দিয়ে তার গাড়িতে হামলা চালাতে পারে।
মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।