মালদাঃ-ইয়াসের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নং ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷মৃতরা হলেন তানু সোরেন (৫০), রোহিত টুডু (৭) ও রাহুল টুডু (৫)৷ ইয়াসের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়৷রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা বসে যায়৷ তাতেই ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের কর্তা দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷পারেননি৷ তাঁর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরাও৷ সবাই মিলে ধানের বস্তা সরিয়ে দেখেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিনজনেরই৷
খবর পেয়ে আজ সকালে দশরথের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক আবদুর রহিম বকশি৷
তিনি বিপন্ন ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি দেহগুলি সৎকারের ব্যবস্থা করেন বিধায়ক৷

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম