ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাব পড়ল রেলে। ২৪ মে এবং ২৯ মে প্রায় ২৫ টি ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। একটি বিবৃতি পেশ করে এই তথ্য প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে বাতিল ট্রেনের তালিকাও। ধানবাদ-রাঁচি এক্সপ্রেস স্পেশাল, ধানবাদ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, রাঁচি-দেওঘর এক্সপ্রেস স্পেশাল, মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস স্পেশাল, সহ একাধিক ট্রেন বাতিল. পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সব ট্রেন বন্ধ থাকবে বলেই জানিয়েছে রেল। এমনকী ইয়াসের মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠকও করেছেন।

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা