মালদা, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। গুরুতর আহত আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়ার ভাদো এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম ওহেদুল ইসলাম (৩০)। তিনি মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ওহেদুল তার কাকা আলিম শেখের সঙ্গে বাইকে চেপে রতুয়ার একটি হাটে যাচ্ছিলেন। পথে ভাদোর কাছে একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারলে দুজনেই গুরুতর জখম হন। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে ওহেদুলের মৃত্যু হয়। আহত আলিম শেখকে কলকাতায় রেফার করা হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার