বাড়ি থেকে বের হয়ে আসা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পুনরায় পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঘটনা।বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে আসা হরিরামপুর এর বাসিন্দা আজমরুল হোসেনকে গতকাল রাত্রে গঙ্গারামপুর থানার কালিতলাতে অস্বাভাবিক ভাবে ঘুরতে দেখে একটি স্বেচ্ছসেবী সংস্থার সাহায্য নিয়ে ওই মানসিক ভারসাম্য হীন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর শনিবার ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার