February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

আসাম থেকে গ্রেফতার, মেদিনীপুরের ঠিকাদারের খুনের আসামি!

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের বুড়ামালা এলাকায় চলতি মাসের ৮ই ফেব্রুয়ারি শালবনি ট্যাকশালের অরবিন্দ সিংহ রায় নামে এক ঠিকাদার খুন হয়েছিল। গাড়ি থেকে দেহ উদ্ধার করেছিল খড়গপুর লোকাল থানার পুলিশ। সেই ঠিকাদার খুনের তদন্ত শুরু করে খড়গপুরে থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে আসাম থেকে রাজ কুমার যাদব নামে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে তোলা হলো মেদিনীপুর আদালতে!