February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপির বাইক মিছিল দাঁতনে

আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে বাইক মিছিল দাঁতনে।
নির্বাচনের দিন ঘোষনা হওয়ার আগেই প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক কিংবা বিরোধী কেউই!

সোববার বিজেপির বাইক মিছিল সংগঠিত হলো দাঁতনে। এদিন ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার কেশিয়াড়ি বিধানসভার দাঁতন ১ দক্ষিণ মন্ডলের ৪ নম্বর শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের পখ্য থেকে বাইক মিছিল ও কিষাণ সুরক্ষা অভিযানের কিষাণ সহ ভোজ কর্মসূচি আয়োজিত হল। এই বাইক মিছিল দাঁতনের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিজিৎ পণ্ডিত, সম্পাদক অনিতেশ পড়িয়া, কেশিয়াড়ি বিধানসভার সংযোজক মোশাফ মল্লিক, দাঁতন ১ দক্ষিণ মন্ডলের সভাপতি রঞ্জিত মল্লিক সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।