February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বন্ধ কারখানার ভেতর থেকে নর কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পশ্চিম বর্ধমান: বন্ধ কারখানার ভিতরে থেকে উদ্ধার নর কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের লিলুয়া বাঁধ এলাকায়। শুক্রবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুরের লিলুয়া বাঁধ এলাকায় বন্ধ পাইপ কারখানার ভিতরে বাসিন্দারা নর কঙ্কালের মাথার খুলি পড়ে থাকতে দেখে, তড়িঘড়ি খবর দেওয়া দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোক‌ওভেন থানার পুলিশ। পুলিশ নর কঙ্কালটির মাথার খুলি একজোড়া জুতো, হাতের বালা এবং দেহের হাড় উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।