February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

অন্ডালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

অণ্ডালের সিঁদুলি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম রাম লক্ষণ কেউট গুরুতর আহত অবস্থায় ভর্তি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। তদন্তে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য অনুসারে মঙ্গলবার রাত্রে রাম লক্ষণ কেউট বাইকে চেপে বাড়ি ফিরছিল, হটাৎ একদল দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর জখম হয় ওই তৃণমূল কর্মী। স্থানীয়রা তড়িঘড়ি দুর্গাপুরে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সরাসরি কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি তৃণমূল কর্মীরা। বিজেপির একাংশের অভিযোগ জানান তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এই ঘটনা।