February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 12 জন দুষ্কৃতী কে আটক করল বালুরঘাট থানার পুলিশ

বড় সাফল্য বালুরঘাট থানার। গতকাল রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 12 জন দুষ্কৃতীকে আটক করল বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে এই 12 জন দুষ্কৃতী দের মধ্যে 5 জন বাংলাদেশী এবং 7 জন ভারতীয় রয়েছে। তারা গতকাল রাতে বালুরঘাট ল কলেজ এলাকায় একটি গাড়ি নিয়ে জড়ো হলে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে তাদের গাড়ি সমেত আটক করে। ধৃতদের মধ্যে গাড়ির চালক ও রয়েছে। আজ পুলিশ ধৃতদের আদালতে পেশ করলে বিচারক তাদের মধ্যে তিন জনকে পুলিশি হেফাজত এবং বাকি নয়জনকে জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের আগামী 15ই জানুয়ারি পুনরায় আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। পুলিশ সুত্রে জানা গেছে তাদের কাছ থেকে হাসুয়া,বাংলাদেশী টাকা,মোবাইল,লোহার রড পেয়েছে বালুরঘাট থানার পুলিশ।