February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সরকারি ও উচ্চ আদালতের নিয়ম মেনেই প্রতিমা বিসর্জন করা হয় বালুরঘাটে

সরকারি ও উচ্চ আদালতের নিয়ম মেনেই প্রতিমা বিসর্জ্জন করা হয় বালুরঘাটে। দীর্ঘ বছর পর এবারে প্রথম বালুরঘাটের কল্যাণী ঘাটে বসলো না মেলা। তবে প্রতিমা নিরঞ্জনের জন্য অস্থায়ী ক্যাম্প করেছে বালুরঘাট পৌরসভা। নিরাপত্তায় রয়েছে পুলিশ প্রশাসনের ক্যাম্প। উচ্চ আদালতের নির্দেশে বালুরঘাটের কোন ক্লাব প্রসেশন না করে সামান্য কিছু ক্লাব সদস্যরা এসে আত্রেয়ীর ঘাটে প্রতিমা বিসর্জ্জন দেয়। করোণা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে তৎপর জেলা পুলিশ প্রশাসন। কল্যাণী ঘাটে বসতে দেওয়া হয়নি দশমীর মেলা, এমনকি ঘাটের কাছে যেতে দেওয়া হচ্ছেনা সাধারণ দর্শনার্থীদের বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।