February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয় সেনার হাতে ধরা পড়লেন এক চিনা সেনা

ভারতীয় সেনার হাতে ধরা পড়লেন এক চিনা সেনা। ধৃত ওই সেনার নাম ওয়াং ইয়া লং। তিনি পিএলএ-র এক জন কর্পোরাল বলে জানিয়েছে সেনা।

সেনার এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, চুমার-ডেমচক এলাকা থেকে ওই চিনা সেনাকে এ দিন আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে সেনা মনে করছে, অনিচ্ছাকৃত ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ওই চিনা সেনা। পিএলএ-র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে সেনা।