February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

দাবি না মানায় বিক্ষোভ তাম্রলিপ্ত পৌরকর্মীদের

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:-
দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তাদের দাবি গুলি জানানো সত্ত্বেও দাবি না মানায় ভিত্তিতে বুধবার তাম্রলিপ্ত পৌরসভা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করে কয়েকশো কর্মী। নির্দিষ্ট বেতনে কর্মচারীদের পে স্কেল এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা অনুযায়ী শিশু শিক্ষা কর্মচারীদের ১০,০০০ টাকা বেতন প্রদান করা সহ মোট আট দফা দাবি না মানার ভিত্তিতে চলে এই মিছিল। পাশাপাশি যতদিন না এই দাবিগুলি মানা হবে ততদিন পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা জানান পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকব রঞ্জিত কুমার দত্ত।
এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার বর্তমান প্রশাসক জানান বিষয়টি পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নিকট জানানো হয়েছে এবং যা ব্যবস্থা প্রশাসনিক ভাবে নেওয়া হবে। কর্মচারী ইউনিয়ন থেকে আগামী দিনে এই দাবিগুলি যদি না মানা হয় তবে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেয়া হয় এই দিন।