February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার


এবার করোনায় আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বর্তমানে সাংসদ লোকসভার বিশেষ অধিবেশনে যোগ দেবার জন্য দিল্লিতেই রয়েছেন। জানা গেছে সাংসদের অধিবেশনে যোগ দেবার জন্য গতকাল তিনি করোনা টেস্ট করান। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে দিল্লির সংসদের নিজস্ব কোয়াটারে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

এদিকে দিল্লি থেকে সাংসদ সুকান্ত মজুমদার জানান তিনি দিল্লি আসার আগে বালুরঘাট জেলা হাসপাতালে করোনা টেস্ট করিয়ে ছিলেন। সেখানে তার ও তার পি এ এর নেগিটিভ আসে। এদিকে দিল্লিতে গতকাল সংসদের অধিবেশনে যোগ দেবার জন্য এসে ১২ তারিখ সকালে করোনা টেস্ট করি। গতকাল গভীর রাত্রে ম্যাসেজ মধ্যমে তাকে জানানো হয় তিনি করোনা পজিটিভ। কিন্তু তার শরিরে জ্বর, সর্দি বা অন্য প্রকারের তেমন কোন সিমটম নেই। তিনি তার বার্তায় একথা জানিয়ে বলেন এই কয়েকদিন যারা তারা সংশপর্শে এসেছেন। তারা নিজেদের সাবধানে রাখুন। পারলে হোম আইসোলেশনে থাকবার চেষ্টা করুন বলে তিনি তার আবেদনে জানান।