February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি ফিরল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পরিজাই শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে রাজ্যের বহু শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে। যান চলাচল না থাকায় বাড়ি ফিরতে পারছিল না সেই শ্রমিকগুলি।অবশেষে পরিবারের টানে এবং আর্থিক সংকটের কারণে পায়ে হেঁটে নিজের গন্তব্য স্থলে যাওয়ার ভাবনা নিয়ে বাড়ি পৌঁছানোর উদ্যোগ নিয়েছিল ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা। শুক্রবার প্রায় ৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ভিন্ন রাজ্যে আটকে থাকা পরিজাই শ্রমিকরা বাড়ি ফিরল। তাদেরকে তাদের পরিবার ও গ্রামের মানুষরা ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে প্রশাসনিক দিক থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থা করল বাল্য গোবিন্দপুর বালিকা বিদ্যালয়।