February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ঘটনায় মৃত এক

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার একটি গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার চন্দ্রসিংহবাটি গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা বহুদিন ধরে। মঙ্গলবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে সমস্যা চরমে ওঠে। তার পরই দুই দলের মধ্যে শুরু হয় চরম সংঘর্ষ। অভিযোগ, এরইমধ্যে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ বসানো হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর উপর। জানা গিয়েছে, তার নাম বাক্কার শেখ। এরপর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে এরপর তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ।