February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য পটাশপুরে


নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: পটাশপুরে প্রকাশ্য দিবা লোকে রাস্তার উপর থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার। পুলিশ সূএে জানা গিয়েছে, মৃতের নাম শেখ আমির। তাঁর বাড়ি পটাশপুর থানার দাইতলা বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পটাশপুরের বাঙ্গুচক মোড় থেকে নৈইপুর রাস্তার পি ডাব্লিউ অফিসের কাছে পড়ে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এখনও পর্যন্ত যানা যায়নি কি কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে বলে জানা গিয়েছে।