February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

গলাকাটা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার ভগবান পুর গ্রামে

নিজেস্ব প্রতিনিধি, মালদা: গাছে দড়ি দিয়ে বাধা অবস্থায় যুবকের গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার চাঁচল থানার ভগবান পুর গ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে কিছু মানুষ জমির ধান দেখতে যায়। তখন তারা দেখতে পান, এক গলাকাটা মৃতদেহ গাছের সাথে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় খরবা ফাঁড়ির পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম আনসার আলী, বয়স ৩৫। বাড়ি ভেবা গ্রামেই। জমিতে মেশিন পাহারা দেওয়ার জন্য রাতে নিজের জমিতেই ছিলেন। তাকে কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসিন্দাদের কয়েকজন জানান, তারা সকালে দেখে তার গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।