February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা থেকে সাধারণ মানুষকে স্বচেতন করা হল আলপনার এঁকে

নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে স্বচেতন করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আলপনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। এবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের হিলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি এলাকায় আলপনার মাধ্যমে করোনা সম্পর্কিত সচেতনতা বার্তা দেওয়া হল। হিলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হিলি এলাকার পৃথ্বীরাজ মোর, হিলি বাস স্ট্যান্ড চত্বর, হিলির ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক চেকপোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আলপনা আঁকা হয়। সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে স্বচেতন করতে এই প্রত্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।