February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পাঁচতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে রহস্য মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফ্ল্যাট বাড়ির পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্নঘাতী ২২ বছরের এক যুবক। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরে বিনয় সরকার রোডে। ঘটনাটি স্থানীয়দের নজরে আসা মাত্রই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম স্নেহময় বর্মন। কি কারণে এই আত্মহত্যা তার তদন্ত করছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার।