ফের মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। তার জেরে ব্যাহত হল পরিষেবা। আংশিক পরিষেবা চলছে মেট্রোয়। রবিবার ভর সন্ধ্যায় এই ঘটনায় সমস্যায় পড়েন অসংখ্য যাত্রী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার শীতের দিনে মেট্রোয় যাত্রীদের চাপ ছিল। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মেট্রো নেতাজি ভবন স্টেশনে ঢুকছিল। সেসময় লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। চালক কোনওরকমে ট্রেন থামানোর চেষ্টা করেন। লাইনে ঝাঁপ মারার জন্য গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ