ভ্যাপসা গরমে দমবন্ধ দক্ষিণবঙ্গবাসীর। প্রশ্ন একটাই, কবে দেখা মিলবে বর্ষার? উত্তর পেরিয়ে কবে দক্ষিণের কড়া নাড়বে বর্ষা? আসি -আসি করেও দক্ষিণের জেলাগুলিতে আসছে না মৌসুমী বায়ু। এ সপ্তাহে কি দেখা মিলবে?
আবহাওয়াবিদদের অনুমান, এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে। চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু এবার গতি পাবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এ সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। আগামী দু-তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার