February 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ডাইনি অপবাদে বৃদ্ধাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাঁকরাইল এলাকায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। সূত্রের খবর, গত রবিবার ঝাড়গ্রামের ভালকিশোল গ্রামের বাসিন্দা চম্পা আড়ী নামে এক বৃদ্ধাকে ডাইনি সন্দেহে তার বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে ৫-৬ জন মিলে বেধড়ক মারধর করে। শুধু তাই নয় শরীরে গরম রডের ছেঁকাও দেওয়া হয়। নির্মম অত্যাচারের পর ফের বাড়িতেই ফেলে দিয়ে যায় ওই বৃদ্ধাকে। ঘটনাটির অভিযোগ ওঠেছে স্থানীয় বিজেপি নেতা রবিন্দ্র হাঁসদার বিরুদ্ধে। পরের দিন পুরো ঘটনাটি পুলিশ জানতে পারলে চম্পাকে উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘটনাটির বিরুদ্ধে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। মূল অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।