ভারতরত্নে সম্মানিত হতে চলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার এল কে আডবাণী । জনতা দল ছেড়ে সঙ্গীদের নিয়ে বিজেপির জন্ম দেন। তাঁর উত্থানের সঙ্গেই ভারতীয় রাজনীতিতে জুড়ে যায় রামের রাজনীতি। গেরুয়া শিবিরের বহুযুদ্ধের সেই নায়ককে এবার ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে।
প্রসঙ্গত, এদিন এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এলকে আডবাণীজিকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁকে অভিনন্দনও জানিয়েছি।”

More Stories
বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার
বানভাসি প্রাণীর জন্য আন্তরিক ধন্যবাদ, বন দপ্তরের পাশে ভান্তারা: অসম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ তীরবর্তী রুটে জিওর নেটওয়ার্ক শক্তিশালী—কম কল ড্রপ, জোরাল ৫জি হটস্পট পারফরম্যান্স