বিপুল জনসমর্থন পেয়ে চতুর্থবারের জন্য বাংলাদেশের ক্ষমতায় ফিরেছেন মুজিবকন্যা শেখ হাসিনা | এদিন নিজের X হ্যান্ডলেও হাসিনাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তিনি জানান, হাসিনার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাংলাদেশের এই জয় ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, প্রায় আড়াই লক্ষ ভোটে গোপালগঞ্জ-৩ আসনে জিতেছেন তিনি। আর সোমবার সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন হাসিনা। ঐতিহাসিক এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শেখ হাসিনাকে | হাসিনা ফের প্রধানমন্ত্রীর পদে বসলে দু দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মোদি।
পাশাপাশি বাংলাদেশের আমজনতাকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য । মোদি আরও আশাপ্রকাশ করেছেন, হাসিনা জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

More Stories
জিওর নয়া ঘোষনা
নারী দিবসে শুভেচ্ছা জানাল নীতা আম্বানি
রিলায়েন্স ফাজারের সাথে চকোলেট অংশীদারিত্ব: ভারতে প্রিমিয়াম ব্র্যান্ড লঞ্চ