February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

করোনার নতুন উপজাতি মোকাবিলায় বুধবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী | তিনি জানান, “কেন্দ্র ও রাজ্যের সরকারকে একজোট হয়ে কাজ করতে হবে | আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে | তবে ভয় পাওয়ার দরকার নেই” |

প্রসঙ্গত, করোনা নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে দেশবাসী | ইতিমধ্যে তিন রাজ্যে মোট ২১ জনের বেশি মানুষের শরীরে করোনার উপপ্রজাতি জে এন ওয়ান এর হদিশ মেলেছে । ইতিমধ্যেই ভয়ঙ্কর হচ্ছে কেরলের পরিস্থিতি | পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্র | পাশাপাশি এই দিনের বৈঠকের পর রাজ্যের হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | পাশাপাশি কেন্দ্রে তরফের রাজ্যকে সব রকমের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে |