February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন জ্যোতিপ্রিয় কন্যা

আজ সকালে একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শনী মল্লিক | প্রসঙ্গত, শুক্রবার টানা একুশ ঘন্টা জেরার পর ভোররাতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার করে ইডি | এরপর সামনে এসেছে একাধিক চঞ্চল্যকর তথ্য |

সূত্রের খবর, তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে 12 কোটি টাকার ভুয়ো শেয়ার প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল | ওই সংস্থাগুলি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিপুল পরিমাণে টাকার ঋণ নেন | কিন্তু সেই টাকা আর তিনি ফেরত দেয়নি । ওই সমস্তগুলির মাধ্যমে মূলত সবজি ও খাদ্যশস্য বিক্রয় করা হয় বলে জানা গিয়েছে | তবে ওই সংস্থা গুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে তদন্তে এমনটাই উঠে এসেছে |