February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কার্নিভাল উপলক্ষে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

বঙ্গবাসীর পুজো মহালয়া থেকে শুরু হলেও দশমীতে যেন কিছুতেই শেষ হয় না এই পুজো | তাই পুজোর আনন্দে নয়া সংযোজন রেড রোডের দুর্গা পূজা কার্নিভাল | পূজোর পাঁচ দিনের মতোই রাজ্যের বহু প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে কার্নিভালে |

এবার কার্নিভাল উপলক্ষে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কার্নিভালের দিন অর্থাৎ ২৭ তারিখ শুক্রবার অতিরিক্ত মেট্রো ছুটবে কলকাতায় । ২৩৪ এর পরিবর্তে ওই দিন মেট্রো চলবে 252 টি | পাশাপাশি রাত নটার পরিবর্তে মেট্রো মিলবে রাত এগারোটা পর্যন্ত |