আবারো অগ্নিকাণ্ড কলকাতায় | এবার ইলেকট্রনিক্স এর গোডাউনে আগুন লাগার খবর চাঁদনী চকে | ঘটনাস্থলে পৌঁছায় দমকলমন্ত্রী সুজিত বসু ।
জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার মার্কেট বন্ধ ছিল | কিন্তু ওই গোডাউনের পাশেই রয়েছে আবাসন | ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড়ো বিপদের আশঙ্কা ছিল | আগুন লাগার ঘটনাটি ঘটে সন্ধে সাতটা নাগাদ | এর পরে খবরকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন | যুদ্ধকালীন তৎপরতার শুরু হয় আগুন নেভানোর কাজ | তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি | ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ