বিদেশের মাটি থেকে ভারতের এই দারুন সাফল্যের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | দক্ষিণ আফ্রিকা থেকেই দেখেছিলেন সেই সাফল্যের মুহূর্ত । এখন তার মন জুড়ে চন্দ্রযান থ্রি | চন্দ্রযান থ্রি এর সাফল্যে নিজেও যেন আনন্দ ও তৃপ্তির তুঙ্গে অবস্থান করছেন প্রধানমন্ত্রী |
বিদেশ থেকে ফিরেই তিনি চলে গিয়েছেন ভারতের চন্দ্র মিশনের পিছনে যাদের আকুন্ঠ অবদান রয়েছে তাদের সঙ্গে দেখা করতে । পাশাপাশি, ভারতীয় মহাকাশ গবেষণার কেন্দ্রে গিয়ে আবেগে তার চোখে জল এল | বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছে তিনি টুইট করেন | সেই টুইটে লিখেন, “ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ যারা দেশকে গর্বিত করেছেন” |

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল