মঙ্গলবার সকালে নানা উৎসবের মধ্যে দিয়ে রাজভবনে পালিত হয়েছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ | অবশ্য এরই মধ্যে আজ রথের দিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস এর সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় | এদিন বিকেলে নিজের দুই বন্ধুর সঙ্গে রাজভবনে যান সৌরভ |
সূত্রের খবর এই দ্বিতীয় বন্ধুর সূত্রেই সৌরভ এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন | অন্যদিকে’ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হওয়া নিয়ে তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত | এই সংঘাতের মধ্যেই বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে প্রবেশ করেন সৌরভ | এই সাক্ষাৎ নিয়ে কোন মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় | শুধুমাত্র জানা গিয়েছে রাজ্যপালের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে | তাদের মধ্যে আলোচনার বিষয় অস্পষ্ট |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ