ফের মেট্রো লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা | ব্যস্ত সময় ভোগান্তির শিকার যাত্রীদের | সকাল দশটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইন কবি সুভাষগামী মেট্রো কালীঘাট স্টেশনে ঢোকার মুখে এই ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সুজিত সাউ | গোপাল মিস্ত্রি লেনের বাসিন্দা | এদিন সকাল ১০ টা নাগাদ মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি | এরপরই ব্যাহত হয় মেট্রো চলাচল | বেশ কিছুক্ষণ পর ১১:১৮ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে লাইন থেকে তোলার পর ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফেরে মেট্রো পরিষেবা |

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি