October 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

পূর্বাঞ্চলীয় আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে টানা ৪৫ মিনিট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুনলেন তাদের অভাব অভিযোগের কথা | পাশাপাশি তিনি তাদের সমস্ত অভাব অভিযোগ মেটানোর ও সমাধানের আশ্বাস দিয়েছেন ।

এদিন বিকালে পূর্বাঞ্চলে আদিবাসী কুড়মি সমাজে তিন প্রতিনিধি শুভেন্দু মাহাতো, বিজয় মাহাতো, সুনীল মাহাতো নবান্নে আসেন । সঙ্গে ছিলেন জঙ্গলমহলের দশ বিধায়ক | তাদের সঙ্গে টানা ৪৫ মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক | জানা গিয়েছে বৈঠকের মূলত তিন দফা দাবি নিয়ে জানান কুড়মিরা |