শনিবার রাতে আনুমানিক ১১ টা নাগাদ নাইকুড়া প্রাইমারি স্কুলের পাশে থাকা কিছু দোকানের সামনে সনাতন বিশ্বাস নামে নাইকুড়া স্কুল পাড়া গ্রামের এক বাসিন্দা আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে থাকে | তাকে দেখে সন্দেহ হয় সাধারণ গ্রামবাসীদের । এরপর এই ঘটনার খবর দেওয়া হয় ভীমপুর থানায় | ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে ভীমপুর থানার পুলিশ |
তবে জানা যায় ওই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র দ্বারা কিছু লোককে ভয় দেখানোর চেষ্টাও করেছে । তড়িঘড়ি করে ফোন আসে ভীমপুর থানায় | ঘটনার খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে | কিন্তু পালানোর আগেই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ | পাশাপাশি, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেভেন এমএম পিস্তল ছাড়াও ২ রাউন্ড গুলি | ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে নদীয়ার ভীমপুর থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার