প্রতিদিনই কমছে তাপমাত্রা পারদ | আজ সারাদিন হিমেল পরশ বজায় থাকবে | ডিসেম্বরের থেকেই জমিয়ে শীতের ব্যাটিং শুরু | রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম | 22 ডিসেম্বর পর্যন্ত শীতের এই ইনিংস বহাল থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর |
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নামতে পারে তাপমাত্রা | উত্তরবঙ্গের পার্বত্য সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন | তবে আজ অর্থাৎ শুক্রবার এই মরশুমের এখনো পর্যন্ত শীতলতম দিন । আজকের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে | দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম