এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় | তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত | তার পরিবর্তে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে | প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি | পাশাপাশি জানা গিয়েছে ১৪ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি |
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার শারীরিক অসুস্থতার কথা জানান | আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের রক্তস্বল্পতার সমস্যা রয়েছে | হিমোগ্লোবিন কম | পাশাপাশি শ্বাসকষ্ট সমস্যা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী | পাশাপাশি, চট্টোপাধ্যায় বলেন, তিনি অসুস্থ | এখন তার কোন পদ নেই | তিনি প্রভাবশালী নন | তার চিকিৎসার দরকার | বাড়িতে থেকে চিকিৎসা চালানোর আর্জি জানান তিনি |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ