রবিবার সন্ধ্যায় বজবজ শিয়ালদা শাখার একটি মাল গাড়ি লাইনচ্যুত হয় | নিউ আলিপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি | এরপরই বজবজ শিয়ালদা শাখা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় | যার ফলে নাকাল হতে হয় যাত্রীদের |
প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে | রবিবার ছুটির দিন অফিস বন্ধ থাকলেও স্টেশনে যাত্রী সংখ্যা খুব কম ছিল না | তার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের | সূত্রের খবর, আপ লাইনে ট্রেন চলাচল করছে | ডাউন লাইনে ট্রেন চলাচল করছে | পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর