চার দিন আগে উত্তরবঙ্গের প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু | তবে উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত | আগামীকাল এবং বুধবার নাগাদ নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | এদিন ভোরের দিকে আকাশ মেঘলা | রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় |
গত 3 তারিখ উত্তর বঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে | আগামী 10 তারিখ পর্যন্ত একই রকমের আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে | সময়ের আগেই এবার বর্ষার প্রকাশ ঘটেছে বাংলায় |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম