February 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ডাকাতিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারাল বাজারের ১ নিরাপত্তারক্ষী

ভাঙড় সোনাপট্টিতে ভয়াবহ ডাকাতি রুখতে গিয়ে ডাকাতদের গুলিতে প্রাণ গেল নিরাপত্তারক্ষীর। ডাকাতদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সায়েদ আলি মোল্লা নামে বছর ষাটেকের এক নিরাপত্তা কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটা বাজারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাজার কমিটির নিযুক্ত ৪ নিরাপত্তারক্ষী। ঘটনার দিন রবিবার গভীর রাত্রে সায়েদ আলি মোল্লার সঙ্গে কর্মরত ছিলেন অন্য চার জন থানার লাঠিধারী কনস্টেবল ও হোমগার্ডও।

রাত আড়াইটে নাগাদ একটি সোনার দোকানের পিছনের দিকের অংশে কিছু ভাঙার শব্দ শুনে ছুটে আসেন সায়েদ একাই। সায়েদ খালি হাতে বাধা দিতে গেলে তাঁকে লোহার রড দিয়ে মাথায় মারে ডাকাতদল। সঙ্গে সঙ্গে পড়ে যান তিনি। এরপরেই পালিয়ে যায় ডাকাত দল। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন কনস্টেবল দের টিম স্পট এ পৌঁছলে দেখা যায় সায়েদ মাটিতে পরে আছেন। ততক্ষণে চম্পট দিয়েছে ডাকাতরা। অন্যদিকে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনা ঘটায় থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার পর সন্দেহ জনক ২ জনকে আটক করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে।