নতুন বছরের শুরুতেই প্রশাসনিক কাজ কর্মের রিপোর্ট নিয়ে আজ জেলাশাসক, পুলিশদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী | প্রশাসনের নানা স্তরের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি | নেতাজি ইন্ডোরে সেই বৈঠকে গোড়া থেকে আক্রমনাত্মক মেজাজেই দেখা গেল তাকে | আধিকারিকদের উদ্দেশ্যে রাগত স্বরে তিনি বলেন “উপরতলার অফিসাররা সব নিচুতলার কর্মীদের দিকে ঠেলে দেন | এই প্রবণতা একেবারে ভালো নয় | কাজের প্রতি অবহেলার মনোভাব এটা | সরকারি কাজে এ ধরনের মনোভাব একেবারেই বরদাশ্ত নয় | কাজটা করতে হবে | শুধু টাকা দিলাম আর মেলা করলাম তাহলে চলবে না” | এই বক্তব্য থেকে জানা যাচ্ছে কোন কোন দপ্তরের আধিকারিকদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই, এমন মন্তব্য করেছেন তিনি |

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর