গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত ভাটপাড়া | তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ | গুরুতর জখম হয়েছেন এক তৃণমূল নেতা | অভিযোগ বিজেপির দিকে | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি | এ দিন সকাল সাতটা নাগাদ উত্তর 24 পরগনার ভাটপাড়ার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম রায় বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন | সেই সময় দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ | তবে অল্পের জন্য রক্ষা পায় তৃণমূল নেতা | কিন্তু বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হবে বলেও অভিযোগ | ঘটনার পর তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, আঘাত গুরুতর বলে জানায় চিকিৎসকেরা | বুধবার সকালের এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী