February 15, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

হামিরপুরে পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃত দেহ


নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: দুই দিন ধরে নিখোঁজ থাকার পর হামিরপুরে পুকুর থেকে উদ্ধার হল বিজেপি কর্মী দুলাল মাইতির (৩৬) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, কাঁথি-১ ব্লকের জুনপুটের হামিরপুর এলাকায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার সকালের স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের পাঠিয়েছেন। জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে জানায় পরিবারের সদস্যরা। অন্যদিকে, ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে পুলিশের দাবি।