February 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

হাওড়ায় স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ, সংঘর্ষে আহত ১০-১২ জন

হাওড়ার বেলিলিয়াস রোড এবং বাইপাস ক্রসিংইয়ে স্কুল বাস ও পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, রামপুর হাওড়া রুটের বাস হাওড়ার দিকে আসছিল। স্কুলবাসটি হাওড়ার দিক থেকে বাইপাসে স্কুলের দিকে যাচ্ছিল। আর সেই রাস্তাতেই এই মুখোমুখি সংঘর্ষ হয়। জানাযায়, এই সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। তাঁরা একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী বলে জানা গেছে। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাসের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি স্কুল বাসের নীচে আরেকটি বুলেট গাড়ি চাপা পড়ে। তবে বাইক আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গাড়িটি একটি দোকান ভেঙে ঢুকে যায়। তবে এই দুর্ঘটনার জেরে ওই রোডে যান চলাচল বাস কিছু সময়ের জন্য ব্যাহত হয় ।