February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সিভিল কন্ট্রাক্টরারের মৃতদেহ উদ্ধার খড়গপুর লোকাল থানা এলাকায়

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- এক সিভিল কন্ট্রাক্টরারের মৃতদেহ উদ্ধার খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায়। গতকাল রাতে স্থানীয় মানুষেরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম অরবিন্দ সিংহ রায়, বাড়ি শালবনী থানা এলাকায়। শালবনি টাকশালের ঠিকাদার ছিলেন তিনি। পরিবার সুত্রে জানা যায়, গতকাল দুপুরে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয়। রাতে বাড়িতে খবর যায় ছেলে মারা গেছে বলে। পরিবারের অভিযোগ, অরবিন্দ সিংহ রায়কে খুন করা হয়েছে। খড়গপুর লোকাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।